কোন মেডিক্যাল শিক্ষার্থী পরিপূর্ণ ডাক্তার হওয়ার আগে যে শপথ করে পরবর্তিতে তাদের শপথের সাথে কাজের মিল থাকে না বলে ক্ষোভ প্রকাশ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
বুধবার সকালে সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে অর্থনৈতিক মন্দায় স্বাস্থ্য সংরক্ষনে সমন্বিত শক্তিতে ব্রতী হউন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এক্ষোভ প্রকাশ করেন।
ডাক্তারদের সমালোচনা করে তিনি বলেন, ডাক্তাররা বর্তমানে রোগীদের জীবন বাঁচানোর পরিবর্তে জীবন নিতে ব্যস্ত।
বিভিন্ন ছাত্র সংগঠনকে উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু মিটিং মিছিল করাই ছাত্র সংগঠনের কাজ নয়। সাধারণ ছাত্রদের ভাল-মন্দ নিয়ে ভাবাও ছাত্র সংগঠনের কাজ। তাই থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে।
শিক্ষার্থীদের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরি থাকলেও শিক্ষার্থীরা লাইব্রেরিতে যান না। আর যারা যাচ্ছে শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়া লেখা করতে লাইব্রেরিতে যায়।
থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে কাজ করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া রোগ নিরাময়ে গবেষণা কেন্দ্র ও হাসপাতাল নির্মাণে সরকারী ভাবে জমি বরাদ্দ দিতে যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়াও আমি আমার সহকর্মীদের নিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার প্রচারণা করে জনসচেতনা বৃদ্ধিতে কাজ করবো।
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উপদেষ্টা এবং জাতীয় অধ্যাপক ডা.এম আর খান বলেন, থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে শুধুমাত্র দিবসের দিনে কিংবা আগের দিন শুধু জনসচেতনতামূলক সেমিনার করলে হবে না। বরং প্রতিদিনই কাজ করতে হবে।
ডা.এম আর খান বলেন,থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের জন্য বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা করে নেওয়া জরুরি।
উল্লেখ্য বাংলাদেশের ৭% মানুষ থ্যালাসেমিয়ার জীবাণু বহন করে। বাংলাদেশে রেজিষ্টারকৃত মোট রোগী ২লাখ।
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ওমর গোলাম রাব্বানীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উপদেষ্টা সৈয়দ দিদার বখত ও প্রফেসর ডা.ওয়াকার খাঁন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মেডিসিন ক্লাবের সভাপতি আশিক এলাহী প্রমূখ।
[b]ঢাকা,আইএইচ ৭ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
ডাক্তারদের কথার সাথে কাজের মিল নেই: সংস্কৃতি মন্ত্রী
কোন মেডিক্যাল শিক্ষার্থী পরিপূর্ণ ডাক্তার হওয়ার আগে যে শপথ করে পরবর্তিতে তাদের শপথের সাথে কাজের মিল থাকে না বলে ক্ষোভ প্রকাশ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। বুধবার সকালে সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত





