[b]লস অ্যাঞ্জেলস: [/b]বিখ্যাত ছবি ‘টাইটানিক’ ১৬টি বছর অতিক্রম করেছে। ছবিতে রোজ ও জ্যাকের মধ্যকার সেই বিয়োগান্তক প্রেম আখ্যান যুগ যুগ ধরে মানুষের মনে দাগ কেটে যাবে। তবে, টাইটানিকের চপল সেই জুটির প্রেম ফুরিয়ে যায়নি, এখনো অব্যাহত আছে।
১৯৯৭ সালে ১৮ নভেম্বর মুক্তি পাওয়া 'টাইটানিক' গত নভেম্বরে ১৬ বছর পূর্ণ করে। ২৪ বছরের প্রাণবন্ত তরুণ জ্যাক এখন প্রৌঢ়ত্বের সীমানায় পা রেখেছেন। কিন্তু এত বছর পরও রোজের প্রতি তার ভালোবাসা অক্ষত আছে বলে সম্প্রতি জানিয়েছেন জ্যাক।
প্রসঙ্গত, ছবিতে জ্যাক ডাউসন চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও ও রোজ ডিউইট বুকাটার চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট।
পর্দার সেই রোজরূপী কেটকে বাস্তবেও ভালোবাসেন ক্যাপ্রিও। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এই হলিউড অভিনেতা এ কথা জানান।
এক বছর আগে কেট বিয়ে করেন নেড রকরোলকে। কেটের এটি তৃতীয় বিয়ে। সম্প্রতি কেট তৃতীয়বারের মতো সন্তানের মা হন। ক্যাপ্রিও বলেন,“কেট মহৎ মনের অধিকারী। সে অনেক বেশি সৎ। আমি এই মেয়েটিকে ভালোবাসি।”
‘টাইটানিক’ ছবিতে কাজ করার সময় বন্ধুত্ব গড়ে ওঠে কেট-ক্যাপ্রিওর। এখনো অক্ষয় হয়ে আছে এ হলিউড জুটির 'বন্ধুত্ব'। ক্যাপ্রিও'র কথায় সেটাই প্রমাণ হলো আরেক বার। ২০০৮ সালে ‘রেভ্যুলুশনারি রোড’ ছবিতেও এক সঙ্গে দেখা গেছে তাদের। সূত্র: কন্টাকমিউজিক
টাইম নিউজ/এসএমএ