ফতুল্লায় রোববার দিবাগত রাতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত দুজন হলেন আমান উল্লা (৬০) ও তাঁর স্ত্রী হোসনে আরা। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইলের গেদু মিয়ার বাজার এলাকায় দিবাগত রাতের কোনো একসময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান,পারিবারিক কলহ ও জমিসংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য,ভোলাইলের গেদু মিয়ার বাজার এলাকায় চারতলার একটি ভবনের মালিক আমান উল্লা। দ্বিতীয় স্ত্রী হোসনে আরাকে নিয়ে নিচতলায় থাকতেন তিনি। গতকাল দিবাগত রাতে কে বা কারা ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে ও গলা কেটে তাঁদের দুজনকে হত্যা করেছে।
আশপাশের লোকজন সোমবার ভোর ছয়টার দিকে ঘটনা জানতে পারেন। তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
[b]ঢাকা,৫ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
ফতুল্লায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা
ফতুল্লায় রোববার দিবাগত রাতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত দুজন হলেন আমান উল্লা (৬০) ও তাঁর স্ত্রী হোসনে আরা। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইলের গেদু মিয়ার বাজার এলাকায়





