ঝড়ে ৪০টি মাছ ধরার নৌকা লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ডুবে গেছে। এ ঘটনায় সাতজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঝড় বৃষ্টিতে এসব ঘটনা ঘটে।
এসময় মেঘনা উপকূলীয় ইউনিয়নগুলোর প্রায় দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে। গাছ পড়ে রামগতি-লক্ষ্মীপুর সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, মেঘনা নদীর লুধূয়া, পাতাবনিয়া, কটোরিয়া, মাতাব্বরনগর ও মতিরহাট এলাকায় ৪০টি মাছ ধরার নৌকা ডুবে যায়। কয়েকটি নৌকা উপকূলের কাছাকাছি থাকায় নৌকা ডুবে গেলেও জেলেরা সাঁতার কেটে তীরে উঠতে পেরেছে।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]