মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ ও হাসপাতালে চলাচলের সময় তাঁর নিরাপত্তায় পুলিশ চেয়ে সংশ্লিষ্ট দুটি দপ্তরে চিঠি দিয়েছিল বিএনপি। জননিরাপত্তা সচিবের কাছে গত মঙ্গলবার ও পুলিশ মহাপরিদর্শকের কাছে গত বুধবার চিঠি দুটি পাঠানো হয়।
দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০২০ সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত থাকলেও তখন থেকে তাঁর নিয়মিত পুলিশি নিরাপত্তা ছিল না।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন।
এফএইচ





