রোববার (১সেপ্টম্বর) দুপুরে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

তিনি জানান, আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেওয়া ছিল মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগমের।

গত ২৭ আগষ্ট মহাসচিবের সহধর্মিণী  সিঙ্গাপুরের গেছেন। কিন্তু মহাসচিব ভয়াবহ বন্যা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য যেতে পারেননি। রোববার রাতে যাবেন তিনি।

এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী। 

৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।

এসএম