জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১১.৩০ এ বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ আদেশ দেন বিচারক আখতারুজ্জামান।

বেগম খালেদা জিয়াকে বারবার আদালতে হাজির না করায় মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে বলে জানান, দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। বিশ্বের অন্যান্য দেশের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মামলার কার্যক্রম পরিচালনা করতে বিচারপতির প্রতি আহবান জানান তিনি।

আসামি-পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বাংলাদেশের আইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ধরনের মামলা পরিচালনার কোন সুযোগ নেই। পাশাপাশি এ মামলায় বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য জামিনের আবেদন করেন তিনি।

জেড