জনগণের ভোটে নির্বাচিত হয়ে নয়; রবং গণতন্ত্রকে হত্যা করেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া।আজ বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে বেগম জিয়া এ মন্তব্য করেন।
৫ জানুয়ারির নির্বাচনকে তামাশার নির্বাচন উল্লেখ করে বেগম জিয়া বলেন, অবৈধ সংসদ গঠন করা হয়েছে এবং এই সংসদের নেতা, উপনেতা, স্পিকার ও ডেপুটি স্পিকার কেউ-ই জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই সরকার অবৈধ।
১০ম সংসদ নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি বলেও দাবি করেন বেগম জিয়া। এই অবৈধ সরকারের একমুহুর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই বলেও দাবি করেন বেগম জিয়া।
আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে দাবি করে বেগম জিয়া বলেন, এই সরকারের রাজনীতির শেকড় দেশের অভ্যন্তরে নয়, বাইরে অবস্থিত।
গলাবাজি করে এবং অস্ত্রের জোরে বর্তমান সরকার ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে এমন অভিযোগ এনে বেগম জিয়া আরো বলেন, সরকারের এসব কর্মকান্ডের ফলে সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে।
[b]ঢাকা, ৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
রাজনীতি
গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় বসেছে সরকার: খালেদা
জনগণের ভোটে নির্বাচিত হয়ে নয়; রবং গণতন্ত্রকে হত্যা করেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া।





