নির্বিচারে ছাত্রশিবির-জামায়াতে ইসলামী ও বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেফতারের প্রতিবাদে ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবীতে দেশব্যাপী ছাত্রশিবিরের সকাল-সন্ধ্যা হরতাল এবং ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টার হরতালে দেশব্যাপী মিছিল এবং পিকেটিং করেছে বিএনপি-জামায়াত- শিবির সহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
রোববার সকাল থেকেই মিছিল এবং পিকেটিংয়ের মাধ্যমে শুরু হয় রাজধানীসহ সারাদেশের সকাল-সন্ধ্যা হরতাল।
আমাদের সারাদেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে সারাদেশের মিছিল এবং পিকেটিং তুলে ধরা হল।
রংপুরে শিবিরের মিছিল, মহাসড়ক অবরোধ (ভিডিওসহ):
ছাত্রশিবিরের দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালে মিছিল করেছে রংপুর মহানগরী শিবির। সকাল ৯ টায় নগরীর মাহিগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল করে শিবির। এ সময় নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে ও পিকেটিং করে।
হরতালের সমর্থনে খুলনায় শিবিরের মিছিল (ভিডিওসহ)
রোববার সকালে নগরীর দৌলতপুরে মহানগরী ছাত্রশিবির নেতা হাদিসুর রহমানের নেতৃত্বে মিছিল বের করে ছাত্রশিবির খুলনা মহানগরী। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুজন কাজী, হাসানুল বান্না, মিম মোশাররফ প্রমুখ।
গাজীপুরে শিবিরের মিছিল
সকালে সাড়ে ৭ টায় মহানগর শিবিরের প্রচার সম্পাদক হাসান মেহরাব এর নেতৃত্বে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে মিছিল করে ছাত্রশিবির গাজীপুর মহানগরী । মিছিল করলে চারদিকে আতঙ্ক বিরাজ করে এবং যানবাহন চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ।মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলিন ভাওয়াল কলেজ সভাপতি আশরাফুল ইসলাম সহ শিবির নেতা শাকির, মুনাব্বির, ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ময়মনসিংহে শিবিরের মিছিল
সকাল ১০ টায় শহরে মিছিল করে ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ শহর শাখা।শহর শিবিরের সভাপতি হোসাইন মোঃ সজিবুর রহমান এর নেতৃত্বে একটি মিছিল নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে বাউন্ডারী রোড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলে আরও উপস্থিত ছিলেন শহর সেক্রেটারী রেজাউল করিম, বাকৃবি সেক্রেটারী শাহ ওয়ালী উল্লাহ ও জেলা দক্ষিণ সভাপতি মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।





