জামায়াতকে সমালোচনা করলেন বিএনপি নেত্রী পাপিয়া। চাপাইনবাগঞ্জের বিএনপি আয়োজিত জনসভাতে তিনি এক ভাষণে জামায়াত সম্পর্কে নেতিবাচক ব্ক্তব্য দেন।

তিনি বলেন জামায়াত ইসলাম বিএনপিকে পরিচালিত করবে! জামায়াত ইসলামের কথায় চাপাইনবাগঞ্জ বিএনপিকে উঠতে বসতে হবে! আমি একবারে স্পষ্ট কথায় বলতে চাই জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে। লজ্জা থাকা দরকার, ঢাকা শহরে দাড়ি কেটে টুপি ফেলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিএনপির সেল্টারে খালেদা জিয়ার মিছিলে, খালেদা জিয়াকে নেত্রী মেনে তোমাদেরকে মিছিলে যেতে হয় আর চাপাইনবাবগঞ্জে তোমরা বিএনপি সম্পর্কে বড় বড় কথা বলে যে সমস্ত অপপ্রচার চালানো হয়েছে ভবিষ্যতে সাবধান কিন্তু হতেই হবে।

ঢাকা,৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ