২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি নির্বাচনী কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে বিএনপি।
এসব কেন্দ্রে সরকার সমর্থকরা ভোট কেন্দ্র দখল করে ব্যাপক কারচুপি করতে পারে এমন আশঙ্কাও রয়েছে দলটির।
আর এজন্য এসব কেন্দ্রে গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করতে দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বুধবার বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
যেসব কেন্দ্রগুলোকে বিএনপির পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বলা হয়েছে- আগানগর মহিলা কলেজ, চুনকুটিয়া গার্লস স্কুল, চুনকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিকে স্কুল শুভাঢ্যা, হাসনাবাদ হাইস্কুল, ধলেশ্বর হাইস্কুল ও কলেজ কেন্দ্র উল্লেখযোগ্য।
[b]ঢাকা,এমএইচ,২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// কেএইচ[/b]
রাজনীতি
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সংবাদ সংগ্রহে বিএনপির অনুরোধ
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি নির্বাচনী কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে বিএনপি।