ইউনিউন পরিষদ নির্বাচন সুষ্ঠ এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ ভাসানী, গণসংগ্রাম পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন ও বাংলাদেশ তফসিল জাতি ফেডারেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ আহবান জানানো হয়।

মানববন্ধনে ন্যাপ ভাসানীর সভাপতি মোসতাক ভাসানী বলেন, বিগত দুই ধাপের ইউপি নির্বাচনে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রসগাসন ছিলো নির্বিকার। যার ফলে দুই ধাপের ইউপি নির্বাচন ব্যাকপ অনিয়ম ও সন্ত্রাসী কর্মকান্ড ঘটে। তৃতীয় ধাপসহ আগামী নির্বাচিনের ধাপগুলো যাতে সুষ্ঠ ও নিরপেক্ষ হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন তাদের সংবিধান ও আইন প্রদত্ত ক্ষমতা কার্যকর ভাবে প্রয়োগ করতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান দুলাল শাহ,বাংলাদেশ তফসিল জাতি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান, বিডিপি'র মহাসচিব মোহাম্মাদ হাসান, বাংলাদেশী আমজনতা ইনসাফ পার্টির সভাপতি হোসেন খান লিটন প্রমুখ।

ইআর/এইচ ই