সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠান শেষে দেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ছয় মাসের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
সংগঠনটির উপদেষ্টা করা হয়েছে পাঁচজনকে। তাঁরা হলেন—অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান।
যুগ্ম আহ্বায়ক হয়েছেন সালমান মোহাম্মাদ জাভেদ, এম রফিকুল ইসলাম, জহির রায়হান, খালেক শিকদার ও আব্দুল মোনায়েম।
যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান রাকিব (দপ্তর), আবু বক্কর সিদ্দিক সুমন (সহদপ্তর), আব্দুল্লাহ আল মামুন (মিডিয়া), সাদিয়া ফাইরোজ (সহমিডিয়া), রাকিব হোসেন, নাঈম হাওলাদার ও জিনিয়া শারমিন রিয়া।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরমানুল ইসলাম নয়ন। কমিটিতে সংগঠক হিসেবে রয়েছেন ৩৬ জন এবং সদস্য হিসেবে রয়েছেন ৪৭ জন।
এস
















