বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. মুজিবুর রহমান এমপি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় প্রবাসীদের পক্ষ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংকিং সমস্যা, প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনা, অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের বৈধকরণ অথবা সহজে দেশে ফেরার সুযোগ সৃষ্টি, কনস্যুলার সেবা, সিন্ডিকেট ও কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় তুলে ধরা হয়।

অধ্যাপক মুজিবুর রহমান প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের বিষয়ে হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় হাইকমিশনের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।

একই সঙ্গে প্রবাসীদের উত্থাপিত বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলেও অধ্যাপক মুজিবুর রহমান আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন।

এস