সাভার থানার ওসি ফোর্স নিয়ে মঞ্চ ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়।
তিনি জানান, আমিনবাজারের আজকের সমাবেশটি স্থগিত করা হয়েছে। সমাবেশটি আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) একইস্থানে অনুষ্ঠিত হবে।
এদিকে আজ দুপুরের পর ধোলাইখালের সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এনএইচ





