স্বৈরাচার পতন দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নির্ধারণে যৌথসভা আহবান করেছে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মঙ্গলবার দুপুর ১টায় নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
যৌথসভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদক মণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা যায়।
সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, ৬ ডিসেম্বর স্বৈরচার দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচী উপলক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এআর





