বিএনপির সঙ্গে সুর মিলিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ১০ দিন পেছানোর দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এছাড়া প্রচারণায় এমপি-মন্ত্রীদের অংশগ্রহণের সুযোগ চেয়েছে জাপা।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে জাপা মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাবলুর নেতৃত্বে জাপার ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের বৈঠক শুরু হয়।

প্রতিনিধি দলে ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম ও সাইদুর রহমান টেপা।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচনী কমিশন কার্যালয়ে কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দল।

এবং দুপুর পর বিএনপির প্রতিনিধী দল নির্বাচন কমিশনারের সাঙ্গে বৈঠকে বাসার কথা রয়েছে।

এআই