সোমবার রাজধানীর উত্তরখানে স্থানীয় জামায়াত আয়োজিত শীতবস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্প, গণসংযোগ এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু পতিত স্বৈরাচারি সরকারের সময়ে দেশের মানুষ এসব মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা নানাবিধ প্রতিকূলতার মধ্যেও জনগণেরর কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজ করার চেষ্টা করলেও ফ্যাসীবাদী অপশক্তি আমাদেরকে তা নির্বিঘ্নে করতে দেয়নি বরং জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যাসহ শীর্ষ নেতাদের দীর্ঘদিন অন্যায়ভাবে কারারুদ্ধে রেখে তাদের যোগ্যতর খেদমত থেকে দেশ ও জাতিকে বঞ্চিত করেছে। আমরা জনগণের কল্যাণকামীতার অংশ হিসেবেই আজ ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছি।’
থানা আমির মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মো: জামাল উদ্দিন।
সেলিম উদ্দিন বলেন, ‘মানুষের জাগতিক কল্যাণ ও পরকালীন মুক্তিই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। মূলত, আমরা এমন একদল লোক তৈরি করার চেষ্টা করছি, যারা আগামী দিনে নেতৃত্ব দিয়ে দেশকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে সক্ষম হবে। এজন্য আমরা মানুষের আত্মগঠন, পরিবার ও সমাজ গঠন, সর্বোপরি দেশে রাজনৈতিক সংস্কারকে প্রধান্য দিয়ে কাজ করে যাচ্ছি। এই মহতি কাজকে সফল ও স্বার্থকভাবে সম্পন্ন করার জন্য আমরা গণমানুষের মানবীয় প্রয়োজন মেটানোর ওপর গুরুত্ব দিয়ে থাকি। যদিও এই কাজটি রাষ্ট্রের। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে আজ রাজধানীর অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আশা করবো, অন্যরাও এই মহতি কাজে খোলা মন নিয়ে এগিয়ে আসবেন। তিনি বিপন্ন ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার, বিত্তবানসহ সমাজের সক্ষম মানুষকে খোলা মন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।’
এ সময় থানা কর্মপরিষদ সদস্য সামছুল কবির, তাজুল ইসলাম, আবদুল আউয়াল, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন, আবদুল হাকিম, শমসের আলী, তানজির হোসেন ও হেলাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি





