আওয়ামী লীগ নেতাকর্মীরা সোমবার সকাল ৭ টা থেকে রাজধানীর ২শ পয়েন্টে অবস্থান করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সারা দেশে 'গণতন্ত্রের বিজয় উৎসব' পালন করা হবে।

রোববার বিকালে গণমাধ্যমকে এ কথা জানান হানিফ।

এর আগে হানিফ বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ সভা-সমাবেশ করবে না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের অনুমতি নিয়ে সোমবার আওয়ামী লীগ সমাবেশ করবে।

রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।

জেএ