বৃহস্পতিবার নোয়াখালীতে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে আতঙ্কে আবুল খায়ের (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আবুল খায়ের জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আব্দুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান এবং 'বন্দুকযুদ্ধে' নিহত সন্ত্রাসী দিদারের বাহিনীর সদস্যরা উপজেলার চরমটুয়া ইউপির লক্ষ্মীপুর গ্রামসহ কয়েকটি গ্রামে সশস্ত্র মহড়া দেয়। এ সময় তারা সেসব এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা দোকানপাট ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে দলবদ্ধভাবে মহড়া দিতে থাকে।
মহড়ার এক পর্যায়ে সন্ত্রাসীদের দলটি লক্ষ্মীপুর গ্রামে সড়কের পাশে থাকা আবুল খায়েরের দোকানের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং তার দোকানের বাইরের অংশে আঘাত করে। এ সময় দোকানের ভিতরে থাকা আবুল খায়ের আতঙ্কে দোকানের মধ্যে মাথা ঘুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন,এলাকার কয়েকজন প্রভাবশালী লোকজন তাদের স্বার্থে বিভিন্ন বাহিনীর সন্ত্রাসীদের মদদ দিচ্ছে এবং তাদের নিজের কাজে ব্যবহার করছে।
ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// কেএইচ
রাজনীতি
নোয়াখালীতে আতঙ্কে ১ জনের মৃত্যু
বৃহস্পতিবার নোয়াখালীতে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে আতঙ্কে আবুল খায়ের (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবুল খায়ের জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আব্দুল মিয়ার ছেলে।





