বুধবার (২৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর কর্তৃক ঢাকা১৪ আসনে লিফটের বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মাহফুজুর রহমান বলেন, আওয়ামী মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ ও জাতির সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। উদার গণতন্ত্র, সাম্য, আইনের শাসন ও মানবিক মূল্যবোধ মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা হলেও মাফিয়াতন্ত্রীরা এখন জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পেশিশক্তির জোরে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠাকে মুক্তিযুদ্ধের চেতনা বানিয়েছে।
তিনি বলেন, কথাকথিত সেই চেতনার ধ্বজাধারীরা পুরো দেশকেই পুতুল নাচের নাট্যশালা বানিয়েছে। তাই দেশের গণতন্ত্র,গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় একটি জনপ্রতিনিধিত্বশীর সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ওগণতান্ত্রিক মূল্যবোধকে রীতিমত উপহাসের বিষয় ও পরিহাসে পরিণত করেছে।তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই অগণতান্ত্রিক ফ্যাসীবাদী শক্তির পতনের কোন বিকল্প নেই।গণতন্ত্র ও মানবাধিকার বিরোধী অপশক্তিকে ক্ষমতা থেকে বিদায় করতে দলমত নির্বিশেষে সকলকে এক প্লাফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী ডা. ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এ ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য ওমর ফারুক, জামায়াত নেতা এস খান পাপ্পু ও মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি





