শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা জেলা ব্যতীত দেশের সব জেলাগুলোয় এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।
পদযাত্রা নেতৃত্ব দিতে ইতোমধ্যে রাজধানী ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের ১০ টিম ১০টি সাংগঠনিক বিভাগে পৌঁছে গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ১০ টিমে ৬৭ জন নেতা ৬৭টি সাংগঠনিক জেলায় পদযাত্রার নেতৃত্ব দেবেন।
ঢাকা জেলা ছাড়া দেশের সকল জেলাগুলোয় শনিবার পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঢাকায় এ কর্মসূচি রোববার (২৬ ফেব্রুয়ারি) পালন করা হবে।
প্রসঙ্গত, বিএনপি ছাড়াও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী কয়েকটি দল শনিবার কয়েকটি বিভাগে পদযাত্রা পালন করবে। এর মধ্যে সিলেটে গণফোরাম ও পিপলস পার্টি বেলা ৩টায় পদযাত্রা করবে।
এন





