বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রিজভী পাকস্থলির জটিলতায় অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
১৯৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তত্কালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি রিজভী। সেসময়ে তিনি মেরুদণ্ড ও পাকস্থলিতে আঘাত পান। রিজভীর আশু আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী আঞ্জুমানার বেগম।
রিজভীকে দেখতে বৃহস্পতিবার বিকালে স্কয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, শামীমুর রহমান শামীম, মুনির হোসেন, মীর সরফত আলী সপু, শায়রুল কবীর খান, আমিরুল ইসলাম আলীম, আসাদুজ্জামান আসাদ, মির্জা ফারজানা রহমান হোসনা, ইকবালুর রহমান রোকনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এআই





