বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিএনপি নির্বাচন ও আন্দোলন দুটির জন্যই সমানভাবে প্রস্তুত আছে।’

আজ (রোববার) ‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মির্জা আব্বাস। জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১।

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের লক্ষ্য জোর করে ক্ষমতায় থাকা আর বিএনপির উদ্দেশ্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। নির্বাচন ও আন্দোলনের জন্য বিএনপির সমান প্রস্তুত- এমন দাবি করে তিনি বলেন, ‘৫ জানুয়ারির মতো আর একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না।’

মির্জা আব্বাস বলেন, ‘কোনোরকম কমপ্রোমাইজ করার সুযোগ নাই।’ তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার রূপরেখা অনুযায়ী আপনাদের নির্বাচন দিতে হবে। ওই নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করবে।’

ঢাকা জেলা মহিলা দলের কর্মী সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের সঙ্গে চুক্তির নামে সরকার জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। চুক্তিতে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতাসীনরা নির্বাচন নিয়ে নার্ভাসনেসে ভুগছে বলেও মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আইনি ব্যবস্থায় এনে নির্বাচনের ফসল তোলা যাবে না। শুধু তাই নয়, যদি সেই পথে আপনারা চলেন তাহলে শুধু বিদায় হবেন না, উচ্চ মূল্য দিয়ে বিদায় হতে হবে আপনাদের।’

এএস