ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিনন্দন জানিয়েছে।
শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় ভারপ্রাপ্ত আমীর বলেন,  আমি আশা করি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি জোট এনডিএ সরকার গঠন করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]