রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে আবুজরগিফারী কলেজে ভোট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় সবার সঙ্গে কুশল বিনিময় করেন। শতবর্ষী শিরিয়া বেগমের শারীরিক খোঁজখবর নেন তিনি। এরপর বুথ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চান নৌকার এই প্রার্থী।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাছিম বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরছি। অনেক বয়স্করা এসেছেন। তরুণদের আগ্রহ বেশি। তারা বলছেন, জীবনের প্রথম ভোট দিলাম। মানুষের আগ্রহ সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে। দুর্নীতিকে না বলাই তাদের এই ভোট। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। গত ১৫ বছরের উপহার উন্নয়ন ও সমৃদ্ধি। শেখ হাসিনার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আমরা নিশ্চয়ই বিপুল ভোটে বিজয়ী হবো।
এনএইচ





