প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ঈদের দিন (২৫ মে) সোমবার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
সবার কাছে দোয়া চেয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।
রোববার গণস্বাস্থ্যের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি বাসায় আইসোলেশনে চলে যান।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ঈদে আমি কারো সঙ্গে দেখা সাক্ষাত করিনি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
গণস্বাস্থ্যের করোনা কিট প্রকল্প সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার জানান, কিডনিজনিত সমস্যায় সপ্তাহে তিনবার করে ডায়ালিসিস করা লাগলেও করোনা সংক্রমণ ধরা পড়ায় ডা. জাফরুল্লাহর আজকে ডায়ালিসিস করা হয়নি।
এমবি





