বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একদিন বিএনপি নির্বাচনে আসবে, তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র উদ্ধারের পর।
এসময় তিনি নিখোঁজ গাড়ি চালক আনছার আলীর মা, স্ত্রী ও কন্যার সঙ্গে কথা বলে তাদের সান্তনা দেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে। আর সেই আন্দোলনে বিএনপির কোনো বিকল্প নেই। তাই দাবি আদায়ের ওই আন্দোলনে সকল নেতাকর্মীদের মাঠে ঝাপিয়ে পড়তে হবে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ইলিয়াস আলীর সঙ্গে আমাদের অনেক স্মৃতি আছে। কোথাও আনন্দের আবার কোথাও সংগ্রামের। দেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনের একজন অগ্রসৈনিক ছিলেন ইলিয়াস আলী।
বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, ইলিয়াস আলী দলের জন্য একজন মন্ত্রীর সমতুল্য কাজ করেছেন। আর সেই নেতাকে গুম নামক কারাগার থেকে ফিরিয়ে আনতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। সবাই গ্রুপিং না করে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন।
রিজভী বলেন, ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা এক সময় রাজনীতি করতেন। মধ্যস্থানে ইলিয়াস আলী থাকায় তিনি রাজনীতিতে আসেননি। ইলিয়াস আলীর অবর্তমানে তাকে আবার রাজনীতিতে আসতে হয়েছে।
আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে লুনাকে সবাই মিলে সহযোগিতা করার আহবান জানান সাবেক এ মন্ত্রী।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াস পত্নী তাহসিনা রুশদি লুনা, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হোসেন জীবন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সভাপতি আবুল কাহার শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান মোতালিব খান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, মোনায়েন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আহমেদ নূর উদ্দিন, বিএনপি নেতা আবদুল মুমিন চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিসিদ্দিক





