বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিগণের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

সামগ্রিকভাবে বাংলাদেশে জামায়াতে ইসলামী যে ভূমিকা পালন করেছে, তাতে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার আরো কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন। এ সময় তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি