সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম প্রায় ১২ বছর যাবত কারাগারে আটক আছেন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। চলাফেরা, ওঠা-বসা করা তার জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। এছাড়া সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অনেক নেতাকর্মী কারাগারে আটক রয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে আটক রাখা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী ও জামায়াতে ইসলামীর সাবেক নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীর ছেলে বাংলাদেশ সুপ্রিমকোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ২০১৬ সালের আগস্ট মাস থেকে নিখোঁজ রয়েছেন। তাদেরকে নিজ নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তাদের পরিবার-পরিজন জানতে পারেনি তারা কোথায় কী অবস্থায় আছে। প্রায় আট বছর ধরে তাদের পরিবার-পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবন-যাপন করছেন। ফিরে আসার প্রতীক্ষায় তাদের পরিবার-পরিজন এখনো অপেক্ষার প্রহর গুনছেন। ঈদুল ফিতরের আগেই তাদের ফিরিয়ে দিয়ে পরিবার-পরিজনদের সাথে ঈদুল ফিতর পালন করার সুযোগ দেয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’

সেক্রেটারি জেনারেল বলেন, গ্রেফতার জামায়াতের সকল নেতাকর্মী যেন তাদের পরিবার-পরিজনদের সাথে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন সে জন্য পবিত্র ঈদুল ফিতরের আগেই তাদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি