চট্টগ্রামে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পূর্বঘোষিত গায়েবানা জানাযায় ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, একজন মৃত ব্যক্তির জানাযায় সশস্ত্র হামলা চালিয়ে ছাত্রলীগ চূড়ান্ত ভাবে তাদের অসভ্য ও বর্বরতার কুৎসিত রুপ প্রকাশ করেছে।
পরিকল্পিত ভাবে পূর্বঘোষিত জানাযায় হামলা করতে পুলিশের সামনেই চট্টগ্রাম কলেজের বিভিন্ন স্থানে সশস্ত্র অবস্থান নেয় ছাত্রলীগ। তারা পুলিশের সহযোগীতায় মুসল্লিদের উপর হামলা করে।
ছাত্রলীগ সন্ত্রাসীদের ককটেল হামলায় মারাত্বকভাবে আহত হয়েছে জামায়াত কর্মী মাহবুবসহ বেশ কয়েকজন। নূন্যতম সভ্য ও মানবতাবোধ থাকলে তারা এ ঘৃণ্য কাজ করতে পারত না।
এ নিকৃষ্ট ঘটনা ঘটিয়ে ছাত্রলীগ ছাত্রজনতার সিমাহীন ধিক্কার ও ঘৃণা অর্জন করেছে। তাদের এই কাপুরুষচিত হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
নেতৃবৃন্দ বলেন, প্রসাশনের ছত্রছায়ায় ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজকে সন্ত্রাসীদের আখড়ায় পরিণত করেছে। তাদের সন্ত্রাসের প্রতি সরকার ও পুলিশের প্রত্যাক্ষ মদদের কারণেই জাতিকে আজ এই ন্যাক্কারজনক ঘটনা দেখতে হলো।
আমরা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। একই সাথে ছাত্রলীগের সন্ত্রাস থেকে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজকে রক্ষা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
এমবি





