শনিবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধিদল।
বিকেলে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে গত ১৮ অক্টোবরের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এমআই





