বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজিপুর মহানগরী আয়োজিত বই পাঠ প্রতিযোগিতা ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবির সেক্রেটারি মুহাঃ ইয়াসিন আরাফাত এই কথা বলেন তিনি বলেন,জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদেরকে যোগ্যতা সম্পন্য কর্মী হিসেবে গড়ে তোলে দেশ ও জাতীকে মেধাবী ও সৎ নেতৃত্ব উপহার দিতে হবে।

শিবির সেক্রেটারি আরো বলেন,যারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তরুন সমাজকে জঙ্গিবাদের দিগে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই চ্যালেঞ্জ সহ প্রত্যাকটি চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামী ছাত্রশিবিরের প্রত্যাক নেতা ও কর্মীকে সেই ধরনের জ্ঞান অর্জন প্রয়োজন,যে ধরনের জ্ঞান অর্জন করলে ইসলামের সুস্পষ্ট ধারনা পাওয়া যায়,যে ধরনের জ্ঞান অর্জন করলে জ্ঞানের রাজ্যে বিজয় লাভ করা যায়।

আজকে ইসলামী ছাত্রশিবির তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই জ্ঞান অর্জনের জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।বর্তমানে বিশ্বায়নের যুগে জ্ঞানের লড়াইয়ে বিজয়ী হওয়া ছাড়া অন্য কোন পথ নেই। ইসলামী ছাত্রশিবির যেহুতু সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করেনা,ছাত্রশিবির যেহুতু জঙ্গিবাদের রাজনীতি বিশ্বাস করেনা।

ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক নীতিকে অবলম্বন করে,আদর্শিক চেতনায় বিশ্বাসী,একটি ইসলামী মূল্যবোধে বিশ্বাসে সমাজ গঠন করার জন্য বিশ্বাসী ইসলামী ছাত্রশিবিরের জন্য আমাদের প্রত্যাকটি পর্যায়ে প্রত্যেকটি লেভেলের জনশক্তিকে আমরা কোরআন, হাদিস,ইসলামী সাহিত্য ও অন্যান্য জ্ঞান অর্জন করে একটি আদর্শিক সমাজ উপহার দিতে চাই।

সভাপতি আহমদ ইমতিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারি ইশমাম আব্দুল্লার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রিয় সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আতিকুল্লাহ,আরো উপস্থিত ছিলেন,মহানগরী সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।

এআই