শুক্রবার (১১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী প্রায় ৮ লক্ষ কোটি টাকা পাচারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে সরকার কার্যত দেশকে ব্যর্থ রষ্ট্রে পরিণত করার অপচেষ্টাই করে যাচ্ছে। এ অবস্থায় এ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করাই সময়ের দাবি। আর এ দাবিতে জাতি আজ ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, বিগত ১৪ বছর ধরে জামায়াতে ইসলামীর ওপর সরকারি পৃষ্ঠপোষকতায় সীমাহীন অত্যাচার, জুলুম-নিপীড়ন চালানো হয় এবং জামায়াতের শীর্ষ নেতাদের সাজানো মামলায় বিচারের নামে ফাঁসি দিয়ে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা করা হয়।

জেলা আমীর এ্যাডভোকেট মুহাম্মাদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী।

ড. ফারুকী বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারেনা। তিনি জনগণের কল্যাণে ও জাতীয় স্বার্থে যে কোনো ত্যাগের বিনিময়ে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।

এমআই