বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিগত ৫ বছরে ১৮ থেকে ২০জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। কিন্তু একটি হত্যাকান্ডেরও বিচার হয়নি।
সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশে বেগম জিয়া এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের ওপর সীমাহীন নির্যাতন চালাচ্ছে, সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে, রিমান্ডে নেয়া হচ্ছে। গণমাধ্যম কর্মীদের ওপর এসব নির্যাতন বন্ধ করতে হবে।
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে, শিক্ষকদের ওপর হামলা হচ্ছে। কোন ব্যক্তিই আজ নিরাপদ নয়।
তিনি সাগর-রুনী হত্যাকারীসহ সাংবাদিক হত্যার সব ঘটনায় দায়ীদের অবিলম্বে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবি জানান।
রাজনীতি
সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করুন: খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিগত ৫ বছরে ১৮ থেকে ২০জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। কিন্তু একটি হত্যাকান্ডেরও বিচার হয়নি।