শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের প্রতিটি কর্মীকে সমাজকর্মীর ভূমিকা পালন করতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।

জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমে সংগঠনের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী স্থানীয় নির্বাচনে সব স্তরে প্রার্থী দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

একই সঙ্গে দলের সব স্তরের জনশক্তির মধ্যে তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভীরু নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম. আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক; জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মো. মহিউদ্দিন; জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নসির উদ্দিন, নাজমুল হোসেন ও মারুফ আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনগণের পাশে দাঁড়ানো এবং ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এস