রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ডেঙ্গুর আক্রমণে হাসপাতালগুলোতে জায়গা হয় না। প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির জন্য সরকার যে দায়িত্ব পালন করছে না, আমরা সরকার নই তবুও একটি রাজনৈতিক দল হিসেবে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির একটি হলো সমাজসেবা ও সমাজ সংস্কার। এর অংশ হিসেবে ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা সপ্তাহ পালন করা হবে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এ সময় দলের বিভিন্ন শাখায় নানা কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গু কীভাবে ছড়ায়, কীভাবে সতর্ক থাকতে হবে, ডেঙ্গু হলে করণীয় এবং জ্বর হলে কী পরীক্ষা করা প্রয়োজন -এসব বিষয়ে প্রচারপত্র বিতরণ করা হবে।

তিনি বলেন, ‘আমরা জনগণের ঘরে ঘরে যাব, মিটিং করব। যেখানে মানুষ কষ্টে আছে, সেখানে তাদের সচেতন ও উদ্বুদ্ধ করার কাজ করব।’

সরকারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এর আগে দেশে হামের প্রাদুর্ভাবের সময় শত শত শিশু মারা যাওয়ার ঘটনা মানুষ দেখেছে। তার অভিযোগ, তখন সরকার জানিয়েছিল প্রয়োজনীয় ওষুধ নেই এবং আগের সরকার ওষুধ রেখে যায়নি। এমন পরিস্থিতিকে তিনি ‘চরম’ বলে মন্তব্য করেন।

ডেঙ্গু প্রতিরোধে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোগ ছড়িয়ে পড়ার পর নয়, আগেই জনগণকে সচেতন করতে হবে।

এনএইচ