আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যাদের এতটুকু মনুষ্যত্ব আছে তারা বিএনপি-জামায়াতকে সমর্থন করবেন না। আপনারা তাদের আর সমর্থণ করবেন না।

শুক্রবার বিকেলে রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞানী-গুণীদের নিকট প্রশ্ন রেখে বলেন, কীভাবে জ্ঞানী-গুণীরা বিএনপি-জামায়াতকে ভোট দেন? তারা তো মানুষ পুড়িয়ে মারছেন। আপনারা তাদের আর সমর্থণ করবেন না।
শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নিরপরাধ মানুষ পুড়িয়ে মারছেন। মানুষ পুড়িয়ে মারা গণহত্যার শামিল। একাত্তরের ন্যায় এখনো বিএনপি-জামায়াত গণহত্যা চালিয়ে যাচ্ছে।
একে/জেআই