বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের খুব শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শুক্রবার বিকালে গণপূর্ত ভবন চত্বরে  জাতীয় শোক দিবস উপলক্ষে  বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিবি বলেন, বঙ্গবন্ধুর অনেক খুনিরা বিদেশে আত্মগোপন করেছেন। তবে তারা  দেশেই  থাকুক না কেন, সেই দেশ থেকে ফিরিয়ে এনে বাংলার মাটিতে তাদের রায় কার্যকর করা হবে। শুধু বঙ্গবন্ধুর খুনিদের নয়, দেশের সব অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার যেভাবে দেশের উন্নয়ন করছে। তাতে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হানিফ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম রব্বানী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবীর আহমদ ভুঁইয়া, বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের সভাপতি নবীব আলী, গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়নের মহাসচিব জালাল ঠাকুর প্রমুখ।

ঢাকা, এমআর, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম