বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আসলাম চৌধুরীকে আওয়ামী লীগ সরকার মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে।
তিনি বলেন, আসলাম চৌধুরীকে সরকার ষড়যন্ত্র করে গ্রেপ্তার করেছে।
সোমবার বিকেল চারটার দিকে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ভারতে বসে বাংলাদেশ সরকার উৎখাতের বৈঠকের যে অভিযোগ বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বিএনপি নেতা তার ব্যবসার প্রয়োজনেই বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে।
এমবি





