বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর তদন্তের ক্ষেত্রে আওয়ামী লীগ কোনো সহযোগিতা করেনি।

রোববার সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন এ ঘটনাকে রাজনৈতিকভাবে ও হীন উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা আমরা মেনে নিতে পারি না।

এ সময় তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য সরকারের পক্ষ থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তার তীব্র সমালোচনা ও নিন্দা জানান।

এ সময় তিনি এই গ্রেনেড হামলার প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা ও তাদের বিচারের দাবি জানিয়ে বলেন, কিন্তু কোনো ধরনের রাজনৈতিক হয়রানী মেনে নেওয়া হবে না।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ