প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডাকা সংবাদ সম্মেলন রবিবারের পরিবর্তে সোমবার পুনর্নিধারণ করা হয়েছে। 

হুসেইন মুহম্মদ এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয়ে সোমবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান জাতির সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে বলে জানান জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল।

জাপা সূত্র মতে, হঠাৎ করেই ব্রিটেনের প্রতিমন্ত্রী ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল, পর পর দুইজন বিদেশী নাগরিক খুন,জাপার এমপি হান্নান গ্রেফতারসহ সাম্প্রতিক ইস্যু নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলবেন এরশাদ।

এমএইচ