রোববার (১৭ ডিসেম্বর) শোকবার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় তিনি বলেন, কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে কুয়েতের জনগণের পাশাপাশি বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। তাঁর ইন্তিকালে মুসলিম উম্মাহ একজন অভিভাবককে হারালো।

ভারপ্রাপ্ত আমীর বলেন, তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা ও বাংলাদেশের জনগণের কল্যাণে তিনি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন। বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে মধ্যস্ততা ও মানবিকতার কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

তিন বলেন, মহান রাব্বুল আলামীন তাঁর সকল খেদমত কবুল করে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি আপনার এবং কুয়েতের রাজপরিবার, নেতৃত্ব ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রেস বিজ্ঞপ্তি