শুক্রবার (২৪ জুলাই) চট্টগ্রাম নগরের চকবাজারের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার উদ্যোগে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, একজন ইসলামী নেতার প্রধান পরিচয় হবে তাকওয়া, সততা, আমানতদারিতা ও আত্মত্যাগ। চরিত্রবান নেতৃত্বই সমাজে মানুষের আস্থা অর্জন করতে পারে। তাই সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সাংগঠনিক জীবনে ইসলামী আদর্শের বাস্তব অনুসরণ নিশ্চিত করতে হবে।
চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
এমএম