রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, নির্যাতন, গুম হত্যার শিকার পরিবার আজ এখানে জড়ো হয়েছে। মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন ১ নম্বর। গত ১ মাসে বিএনপি ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ২৮ নভেম্বর সরকার নিজেরা সহিংসতা করে তা পন্ড করেছে। সিনিয়র নেতাদের কারারুদ্ধ করেছে। বাবাকে না পেলে ছেলেকে, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে।
বিশ্বের কোথাও এমন হয় না। আমি প্রশাসন ও পুলিশকে বিবেক দিয়ে কাজ করার আহ্বান জানাই। জনগণ এই ফ্যাসিস্টের পতন ঘটাবে।
এসএম





