মঙ্গলবার (২৬ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ কমাতে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ঈদুল ফিতরের মতো এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি অভিযোগ করেন, স্বাভাবিক ভাড়ার তুলনায় দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করা হলেও সরকার ব্যবস্থা নিতে পারছে না। ফলে জনগণ স্বস্তি ও শান্তি থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি সুখী, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। দলের কর্মী ও শুভানুধ্যায়ীদের সহায়তায় সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং দুর্যোগ-দুর্দিনে মানুষের পাশে থাকতে দলটি কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রীয় পরিকল্পনার অভাবে মানুষের দুর্ভোগ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে দরিদ্ররা আরও পিছিয়ে পড়ছে, আর ধনীরা আরও ধনী হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ সুবিধাবঞ্চিত। যারাই ক্ষমতায় আসে তারা প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ না করে ধনীকে আরো ধনী করার কাজ করে। সাধারণ মানুষকে শোষণ করে দুর্নীতিবাজ, লুটেরাদের রাষ্ট্রীয় ভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক ধ্বংসকারী এস আলমকে পুনর্বাসনের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, পতিত আওয়ামী লীগের দোসর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর পলাতক খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকেরা মেনে নিচ্ছে না বলেই গ্রাহকেরা প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু সরকার এবং বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের মতামত উপেক্ষা করে এস আলমের উত্তরসূরিতে ইসলামী ব্যাংকে ঢুকাতে মরিয়া হয়ে উঠছে। তিনি ব্যাংকিং খাত ধ্বংসের পথ ছেড়ে অর্থনীতিকে চাঙ্গা করতে সৎ ও ন্যায়পরায়ন ব্যক্তিদের দিয়ে ইসলামী ব্যাংক সহ সকল ব্যাংক পরিচালনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ঈদ যাত্রায় মানুষের যেই ভোগান্তি সেই ভোগান্তি নিরসনে সরকারের কোনো পদক্ষেপ নেই। মালবাহী ট্রাকে করে যাত্রী নেওয়া হচ্ছে হাইওয়ে পুলিশ কিংবা ট্রাফিক বিভাগ কি দায়িত্ব পালন করছে প্রশ্ন রেখে তিনি বলেন, সরকারের উদাসীনতায় মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। চিহ্নিত সমস্যা সমাধানেও সরকারের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনা করতে না পারলে বিদায় নিয়ে জনগণকে মুক্তি দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, মহানগরীর সহকারী অফিস সেক্রেটারি মো. মুজিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠু। এছাড়াও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস