শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের তারানগরে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপির সুর নরম হয়েছে। এতেই বুঝা যায় তারা আগামী নির্বাচনে অংশ নেবে। বিএনপি নির্বাচনে এলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

তিনি বলেন, বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে বিএনপির কোনো লজ্জা হয় না। তারা বিদেশিদের দিয়ে বারবার বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বাংলাদেশের মানুষের পক্ষে রাশিয়া কথা বললে বিএনপির গাত্রদাহ শুরু হয়।

এ সময় বিএনপিসহ সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম।

এবি