মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন। সারা দেশের মহিলা দলের নেতাকর্মীরা বেনার ফেস্টুন নিয়ে সমাবেশে জড়ো হন।
সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এমআই





