ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির বিশাল বিজয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে বি.চৌধুরী বলেন, ভারতের নির্বাচনে বিজেপির বিশাল বিজয়ে আমি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি, বিগত সরকারের আমলে বিরাজমান যে সব সমস্যা সমাধান হয়নি মোদী সরকার সর্বাগ্রে ওই সব সমস্যা সমাধানের ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবে।
সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, আমি মোদী সরকারের সাফল্য কামনা করছি এবং উপমহাদেশে তাঁর আমলে সার্কসহ এই অঞ্চলে সুসম্পর্ক প্রতিষ্ঠার আশা করছি।[b]
ঢাকা, এমআর, ১৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]
রাজনীতি
মোদীকে বি.চৌধুরীর অভিনন্দন
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির বিশাল বিজয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন।