বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে কেক কাটা হয়েছে।

শনিবার বেলা ১২টায় নাসিমন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, অবৈধ স্বৈরাচারী সরকারের অগণতান্ত্রিক কর্মকান্ডে জনগণ আজ অতিষ্ঠ।

রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে এই অবৈধ সরকার নতুন ভাবে বাকশালী শাসন কায়েম করতে চায়। ছাত্রদল কঠোর আন্দোলনের মাধ্যমে এই হীন প্রচেষ্টা অচিরেই রুখে দেবে।

তারা বলেন, গণতন্ত্রের পথে আসুন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, না হলে রাষ্ট্রীয় সন্ত্রাস প্রতিহত করে অবৈধ স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।

সভায় নেতৃবৃন্দ অবিলম্বে ত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, নগর ছাত্রদল নেতা এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মোহাম্মদ সিরাজ উদ্দিন, আজম উদ্দিন, তৌহিদুল ইসলাম রাসেল, নুর হোসেন উজ্জল, নুরুদ্দিন সোহেল, মোহাম্মদ সরওয়ার, মোহাম্মদ খুরশিদ আলম, রাজিবুল হাসান রানা, আখতার হোসেন বাবলু, মোহাম্মদ মিল্টন, গোলজার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এমকে